২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১
শিরোনাম:

চুয়াডাঙ্গা ট্রেনে কেটে অজ্ঞাত যুবককে মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবককে (২৫)মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরের ওই দুর্ঘটনা ঘটে। তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। বেলা সাড়ে ১১টায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্ক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে, কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।

Loading