৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৭
শিরোনাম:

রানি-গোবিন্দকে সুইজারল্যান্ডের এক হোটেলের এক রুমে একসাথে দেখতে পায় সাংবাদিক

বলিউডের অ্যালেজেড অ্যাফেয়ার মানেই বিতর্কের অন্ত নেই। আর অ্যালেজেড প্রেমকাহিনি অর্থাৎ যে সম্পর্কের কথা স্বীকার করেননি দু’জনের মধ্যে একজনও, এর থেকেই উঠে এসেছে, একাধিক বিতর্ক। এশিয়ান নেট, ডিবিসি নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি টের পায়নি কোনও সহঅভিনেতা এবং অভিনেত্রীও। গোপনেই চলতে থাকে তাদের প্রেম। গোবিন্দা সেই সময় কেরিয়ারের শীর্ষে। আর রানি তখন নিজের জায়গা বানাবার চেষ্টা করছেন বলিউডে। সেই সময় গোবিন্দার প্রেমে পড়েন তিনি। গোবিন্দাও বঙ…

‘হাদ কর দি আপনে’ ছবির সেটে রানি মুখার্জির সঙ্গে তার পরিচয় হয়। তাকে নিয়ে ভারতের বাইরে কখনও সুইজারল্যান্ড আবার কখনো মার্কিন মুলুকে শুরু হয় সিনেমার শুটিং। এরমধ্যে একদিন রানির সঙ্গে সুইজারল্যান্ডের এক হোটেলের এক রুমে তাদের একসাথে দেখতে পায় সাংবাদিক।

সুনীতার সঙ্গে গোবিন্দ যখন সংসার করছেন, সে সময় ছবির শুটিংয়ের জন্য রানি, গোবিন্দ যখন বিদেশে পাড়ি দেন, সেই সময় প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত। আর সেই খবর নিয়ে যখন পেজ থ্রির পাতা সরগরম, তা পৌঁছে যায় অভিনেতার স্ত্রীর কানেও। রানি এবং গোবিন্দর সম্পর্কের কথা এবং তাদের একসঙ্গে হোটেলের ঘরে দেখা গিয়েছে শোনার পর, প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতার স্ত্রী সুনীতা। তবে তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যা শুনে ভেঙে পড়েন গোবিন্দ।

আরেক প্রতিবেদনে বলা হয়, গোবিন্দাকে নাইট স্যুটে রানির ঘরে দেখতে পায় সেই সাংবাদিক। তারপরই বিতর্ক তুঙ্গে। খবরটিও আর চাপা রইল না। তবে গোবিন্দার নাম কেবল রানির সঙ্গেই নয়, রবীনা টন্ডন, প্রীতি জিন্টা, নীলম, করিশ্মা, ফারহার সঙ্গে জড়িত ছিলেন।

Loading