নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মোটরসাইকেল চাপায় মাহিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু হয়। তবে নিহত মাহিনকে রবিবার দুপুরে কালকিনি উপজেলার পূর্ব ডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার একটি মোটরসাইকেল চাপা দিলে গুরুতর আহত হয়। নিহত মাহিন উপজেলার ডাসার এলাকার পূর্ব ডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের শিশুপুত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিশু মাহিন পূর্ব ডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, শিশুকে চাপা দিয়ে মোটরসাইকেলটি গোপালপুরের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()