দুই বাংলার দর্শক মাতানো নায়িকা নুসরাত ফারিয়া। শুধু ভালো অভিনয়ই জানেন না এই সুন্দরী নায়িকা, খুব ভালো গাইতেও পারেন। গত ১৪ অক্টোবর মুক্ত হয় নায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গানচিত্র ‘আমি চাই থাকতে’। প্রকাশের পর থেকেই গানটি রয়েছে তুমুল আলোচনায়। প্রশংসাও বেশ পাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এরইমধ্যে গানটির ভিডিও ৫০ লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভারতের এসভিএফ’র ব্যানারে এটি উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বেশক’টি ওটিটি প্ল্যাটফর্মে।
৫০ লাখ ভিউ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গানকে আমি ভীষণ ভালোবাসি। শ্রোতারা আমার ভালোবাসার মূল্যায়ন করেছেন। তাদেরকে আমার ভালোবাসা। এ গানের পেছনের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকলো।’
গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।
এর আগে ২০১৮ সালে দেশের সিএমভি ও ভারতের এসভিএফ’র ব্যানারে প্রকাশ হয় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। এই গানটিও বেশ আলোচিত হয়।
![]()