২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ শেষ না করলে ঠিকাদাররা বিল পাবে না : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে তিনি এ করোনা মহামারির মাঝেও মানব উন্নয়ন সমীক্ষা-২০২০ এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদেরকে তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাপস বলেন, অবকাঠামো রাস্তা সংস্কার ফুটপাত নর্দমা নির্মাণের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সময় মতো সম্পন্ন হয়নি বরং অনিশ্চয়তা দেখা দিচ্ছে। প্রকৌশল বিভাগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সূচি নির্ধারণ করে কাজগুলো সম্পন্ন করুন। আর কোন সময় বৃদ্ধি করা হবে না। সে বিষয়টি নিশ্চিত করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমরা সেই লক্ষ্য থেকে কোনভাবে বিচ্যুত হবো না। যত প্রতিকূলতায় আসুক, যত সমস্যা আসুক আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করব এবং উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে আমরা গড়ে তুলব।

মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৫ম বোর্ড সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এসব কথা বলেন।

বোর্ড সভায় ৯ সদস্য বিশিষ্ট বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ৯ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে একযোগে তা অনুমোদন করেন।

Loading