৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
শিরোনাম:

আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্রান্ড হিসেবে বিবেচিত হবে : : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্রান্ড হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ব্রান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। দেশবাসীর সামনে জাতীয় পার্টি একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর নব নিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানা পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। এ উপলক্ষ্যে এক সভায় সাবেক সরকারী কর্মকর্তা নাজনীন সুলতানাকে স্বাগত জানিয়ে, বক্তৃতায় তিনি দলকে আরো সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

এসময়ে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জল ঐতিহ্য। চলমান রাজনৈতিক অবস্থায় দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায় এবং রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এ সময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন প্রমুখ।

Loading