শাহাব উদ্দিন, লামা(বান্দরবান) : বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে লামার মাতামুহুরী নদীর ইয়াংছা খালের মোহনায় মাতামুহুরী নদীতে এই দূর্ঘটনা।
Thank you for reading this post, don't forget to subscribe!শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নদী পথে মাতামুহুরী নদী ভ্রমণে যায়। পিকনিক স্পটে মো. জুয়েলসহ কয়েকজন নদীতে গোসল করতে নামলে বাকিরা উঠে আসলেও মো. জুয়েল নদীর পানিতে ডুবে যায়।
পার্শ্ববর্তী মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিম জানান, পানিতে ডুবে নিখোঁজ শুনে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত মো. জুয়েল এর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।”
মর্মান্তিক এই ঘটনা শুনে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম সমবেদনা জানান, ঘটনা স্থলে গিয়ে এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানায় লামা থানা পুলিশ।
![]()