কলাপাড়া(পটয়াখালী)প্রতিনিধি,২৩ ডিসেম্বর।। পটুয়খালীর কলাপাড়ায় উপজাতি রাখাইন সম্প্রয়ের কৃষ্টি-কালচার পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন দুই সচিব। মঙ্গলবার শেষ বিকেলে কর্ম কমিশন মন্ত্রণালয়ের সচিব মোসা.আছিয়া খাতুন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন পর্যটন কেন্দ্র কুয়াকায় আসেন। ওই দিন রাতে তারা উপজেলার লতাচাপলী ইউনিয়নের ঘোড়া আমখোলা পাড়ায় রাখাইন পল্লী পরিদর্শন করেন এবং রাখাইনদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরে
স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে রাখাইন পল্লীর প্রতিটি পরিবারকে একটি করে কম্বল ও মাস্ক বিতরণ করেন।
এসময় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক, পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিন,কেন্দ্রীয় কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাখাইন নেত্রী নিউ নিউ খ্যাইন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। সব শেষে রাখাইন সম্প্রদায়ের নিজস্ব কালচারাল নিত্য উপভোগ করেন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখাইন যুবক মংচ। এর আগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া উপহর ঘর পরিদর্শন করেছেন এই দুই সচিব ।
![]()