৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
শিরোনাম:

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনেত্রী বাঁধন

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে সিরিজটি নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই; এতে মুশকান জুবেরীর চরিত্রে তাকে দেখা যাবে বলে এক খবরে জানিয়েছে বর্তমান পত্রিকা।

এ চরিত্রে বাংলাদেশের আরেক চিত্রনায়িকা পরীমনির অভিনয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও শেষ পর্যন্ত সেই চরিত্রে বাঁধনকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে এ বিষয়ে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য জানাননি।

চলতি বছরের জুলাইয়ে খবরে এসেছিল ওয়েব সিরিজটি; এতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও পরীমনির অভিনয়ের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভবপর হয়ে উঠেনি।

পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায় ইতোমধ্যে দৃশ্যধারণ শুরু করেছেন সৃজিত মুখার্জি।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।

Loading