শাহাদাত হোসেন, (রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:) চট্টগ্রামের রাউজানে মুন্সিরঘাটায় মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যা ৭টায় এ দণ্ডাদেশ দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মো. শফিয়ার রহমান। অভিযানে জব্দকৃত ৫৭ ক্যান হান্টার বিয়ার ধ্বংস করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহ মুহাম্মদ চৌধুরী বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে। ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, লাইসেন্সছাড়া বধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যরা।মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
![]()