২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩৪

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

কোভিডের ২৯৪ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৬৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৯১২ জনের। এখন পর্যন্ত ৩১ লাখ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। মোট মারা গেছেন ৭৪২৮ জন।

মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন। এছাড়া খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এক জন করে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩০ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৫ হাজার ৭৩৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৩ হাজার ৮৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৫৪ জন।

Loading