২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
শিরোনাম:

কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ভাই আর নেই

মোবারক হোসেন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আবদুল ওয়াহাব আইন উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিএমএইচ- এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০.৫০ টায় মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল সহ জেলা, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চারিপাড়া এলাকা অতিক্রম কালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দিবাগত রাত ১০:৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Loading