২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
শিরোনাম:

চুয়াডাঙ্গা দর্শনার যদুপুরে মুক্তিপন না দেয়ায় কিশোর শাকিব হত্যা, লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা থানার যদুপুর গ্রামে অপহরণ করে মুক্তিপণ দাবির ৩ লাখ টাকা না দেয়ায় হত্যা করে স্হানীয় মাঠেই পুতে রাখা হয় কিশোর শাকিবের লাশ। আজ শনিবার দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরন করেছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান জানান গত ১৯ ডিসেম্বর থানা এলাকার যদুপুর গ্রামের প্রবাসী কুদ্দুস আলী মিয়ার ছেলে শাকিব হাসান (১৫)কে মুক্তিপনের জন্য অপহরণ করা হয় বলে পরিবারের লোকজন জানান । একদিন পরেই মোবাইলে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারের কাছে ফোন করে দুর্বৃত্তরা । পরিবারের লোকজন টাকা দিতে ব্যর্থ হলে বেশ কয়েকবার সন্ত্রাসীরা তাদেরকে হুমকি ধামকি দেয়। ২২ ডিসেম্বর বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানায়। পুলিশ মোবাইলের কল লিস্ট ধরে আসামী সনাক্ত করে ও আজ শনিবার দুপুরে যদুপুর গ্রামের স্হানীয় মাঠ থেকে পুতে রাখা শাকিব এর লাশ উদ্ধার করে ।চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) আবু রাসেল জানান ৩জন আসামীকে আটক করা হয়েছে, যা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে

Loading