২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৫
শিরোনাম:

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আবু সাইদ আর নেই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৫ টায় ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কলাপাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কলাপাড়া চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটিরও সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার রাত সাড়ে ৭টার সময় পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মো. মহিব্বুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Loading