৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
শিরোনাম:

প্রতারণা, হ্যাকিং, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইল, অভিযোগের সারি সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে

সেন্টার সূত্রে জানায়, মুন্সীগঞ্জের আবির নামে এক ব্যক্তি অভিযোগ করেন, একটি এমএলএম কোম্পানি তার কাছে পণ্য বিক্রি করার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ৩ মাস আগে ওই কোম্পানিটি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় একটি অফিস খোলে। তারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজিজ নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, একটি ম্যারেজ মিডিয়ার ফাঁদে পড়েন তিনি। এক ব্যক্তির মাধ্যমে গুলশানে একটি ম্যারেজ মিডিয়ার অফিসে গিয়ে দেখেন, এক সুন্দরী মহিলা বসে আছেন। তাকে কনের বড়বোন পরিচয় দিয়ে বলা হয়, তার বোন অস্ট্রেলিয়ার নাগরিক। ওই মহিলার দ্বারা তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এক নারী অভিযোগ করেন, সুমন নামে এক সহপাঠীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাকে বিয়ে করার নাম করে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু পরে সে প্রতারণা করে চলে যায়।

এ বিষয়ে সিআইডির এসপি (সাইবার ইনটেলিজেন্স) রেজাউল মাসুদ জানান, বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। ইতোমধ্যে যেসব অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত চলছে।

Loading