২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯
শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪৯

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোভিডের ২৯৫ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৬৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৫০ জনের। এখন পর্যন্ত ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন। মোট মারা গেছেন ৭৪৫২ জন।

মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।

Loading