২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৯
শিরোনাম:

মাদারীপুর ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি :  মাদারীপুরের শিবচরে বেপরোয়া ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী আরিফ মুন্সী (৪৫) নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুত্বর আহত হন। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে শিবচর পৌরসভার মোড়ের কাছাকাছি মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আরিফ মুন্সী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের হারুন মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচর পৌরসভার মোড়ের কাছাকাছি এলাকায় সোমবার রাতে শিবচর থেকে পাচ্চরের উদ্দেশ্যে যাওয়া বেপরোয়া ড্রামট্রাকের সাথে পাচ্চর থেকে শিবচরের উদ্দেশ্যে আসা দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ ঘটে। সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ২জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এরমধ্যে  আশংকাজনক অবস্থায় আরিফ মুন্সী ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১০টায় মারা যান। দুর্ঘটনার পর ড্রামট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মিরাজ হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!