২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০
শিরোনাম:

কলাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এমপি মহিব

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। নিজস্ব অর্থায়নে বুধবার সকালে তিনি উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী ও মহিপুর এলাকার ওইসব শীতার্ত মানুষের হতে একটি করে কম্বল তুলে দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতারণী অনুষ্ঠান শেষে সাংসদ মহিববুর রহমান মহিব বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও নির্বাচনী এলাকায় ১৭ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হবে।

Loading