৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
শিরোনাম:

বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার

মাত্র ২ দিনের ব্যবধানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট ৫টি বোমা উদ্ধার করা হলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চম বোমাটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের চারটি বোমা উদ্ধার করা হয়েছিল।

এ বোমাটির ওজনও আগেরগুলোর মতোই ২৫০ কেজি। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে বোমাটি উদ্ধার করে। এ নিয়ে বিমানবন্দর থেকে মোট এক হাজার ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

Loading