২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
শিরোনাম:

কলাপাড়ায় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ

কলাপাড়া(প্রটয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ও
ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের দরবার হলে পার্টনার ইন হেল্ধসঢ়;থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্যোগে এ সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি) মো.আসাদুজ্জামান খান, ই এইচ ডি প্রকল্প, পিএইচডি’র বিভাগীয় কর্মসূর্চী সন্বয়কারী মো.মোমেন খান, ইএইচডি প্রকল্প, আর এইস্টেপ’র কুয়ালিটি’র এসুরেন্স অফিসার ডা: সিরাজাম মুনিরা,কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেনমিন্টু প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরসহ ইএইচডি প্রকল্প, পিএইচডি’র সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Loading