২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ত্যাগ স্বীকার করতে হবে : নুরুল হক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এ আহবান জানিয়ে বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সমাবেশে নুরুল হক বলেন, , ২০১৪ সালের পর থেকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ। প্রশাসন ও আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের গুন্ডাবাহিনী মিলে জনগণের ভোটাধিকার হরণ করেছে।

বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটিকে ‘ভোটাধিকার হরণ দিবস’ আখ্যা দিয়ে কালো পতাকা মিছিল করেছে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার ও হাতিরঝিল মোড় ঘুরে কারওয়ান বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নুরুল বলেন, ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ত্যাগ স্বীকার করতে হবে। রক্ত দিতে ও ত্যাগ করতে প্রস্তুত থাকলেই মুক্তিযুদ্ধের সোনার বাংলা গড়া সম্ভব।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, বর্তমান সরকারের সময় ঘনিয়ে এসেছে। সম্মানে বিদায় নিতে চাইলে অবিলম্বে তাদের একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ বক্তব্য রাখেন ৷

Loading