২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০
শিরোনাম:

বগুড়ায় সময় সংবাদের দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) লাল মিয়াকে গ্রেফতার

বগুড়ায় সময় সংবাদের দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ ডিসেম্বর) সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হন। ভাঙচুর করা হয় ক্যামেরা। পরে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নেয়া হয়। আহত সাংবাদিকরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় জানান, ওই এলাকার ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জনি ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে জ্ঞান হারান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। ঘটনার দুই ঘণ্টা পর জ্ঞান ফেরে মাজেদুর রহমানের এবং তিন ঘণ্টা পর জ্ঞান ফেরে রবিউল ইসলামের।

Loading