কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.সাহেব আলী শিকদার(৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর সভার চিংগড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এ সময় মো.সেরাজ মিয়া নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাহেব আলী শিকদার কলাপাড়া পৌর শহরের শিকদার সড়কের মো.খবির শিকদারের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, পৌর চিংগড়িয়া এলাকার সজল হাওলাদারের বাড়ীতে পাকা ভবনের কাজ চলছিল। সাহেব আলী নির্মানাধীন ভবনের রাজমিস্ত্রিদের জোগান হিসেবে কাজ করছিল ।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দূর্ঘটনার শিকার হয় সে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যাক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
![]()