৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৬
শিরোনাম:

জনসমাগম এড়াতে হাতিরঝিলসহ রাজধানীর সব উন্মুক্ত জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা জারি

করোনা মহামারির কারণে এবার জনসমাগম এড়াতে হাতিরঝিলসহ রাজধানীর সব উন্মুক্ত জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ কারণে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওসি জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি ভোর পর্যন্ত থাকবে।

তিনি আরও বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

 

Loading