মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নন্দাহার গ্রামের সহিদুল ইসলাম এর মেয়ে ৮শ্রেনীর ছাত্রী (Android Mobile) Touch মোবাইল ফোন ক্রয় করাকে কেন্দ্র করে বাবা-মায়ের সাথে মনোমালিন্য হলে অভিমান করে বাড়ি থেকে বাহির হয়ে যায়।
রাস্তায় তার বাবার পরিচিত কয়াভবানী গ্রামের ভ্যান চালক মোঃ জিল্লুর রহমানের সাথে তার দেখা হয়। ভ্যান চালককে ঐ ছাত্রী বলেন আমাকে দুতকুড়ি তার খালার বাড়িতে রেখে আসতে।
ভ্যান চালক নাবালিকাকে কু-পরামর্শ দিয়ে কৌসুলে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমশালা গ্রামে জিল্লুর রহমানের বোনের বাড়িতে নিয়ে যান। মামলা সূত্রে জানা যায় গত ৩০শে ডিসেম্বর বিকালে বাড়ি থেকে বের হয় মেয়েটি। রাতভর অনেক খোজা খুজির পরে গত বৃহস্পতিবার দুপুরে ঐ ছাত্রীকে আমশালা গ্রামের জিল্লুর রহমান এর বোনের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন তার পরিবার। উক্ত ছাত্রী তার পরিবারের কাছে বলেন, “আমাকে ঐ রাতে ধর্ষণ করা হয়েছে”।
এ ব্যপারে তাঁর বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১লা জানুয়ারি বেলা আনুমানিক ২টার সময় বদলগাছী থানা পুলিশ ভ্যান চালক জিল্লুর রহমানকে আটক করে এবং জিল্লুর রহমানের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমশালা গ্রামের যে বাড়ীতে ঐ ছাত্রীকে রেখে ধর্ষণ করার ঘটনাটি ঘটে ঐ বাড়ির মালিক জহুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে এসে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল হাসান বলেন, এবিষয়ে দুইজনকে আটক করার হয়েছে, মামলা দায়ের করা হয়েছে মামলা নং ০১/তারিখ ০১/০১/২১ইং এবং ভিকটিমকে মেডিকেল করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাটানো হয়েছে।
বদলগাছী থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আটক কৃত ২জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ২জন আসামীকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![]()