২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
শিরোনাম:

কলাপাড়ায় ছাত্রদলের কমিটির বিরুদ্ধে ছাত্রদলে বিক্ষোভ মিছিল,সংবাদ সন্মেলন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অগনতান্ত্রিক পদ্ধতিতে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে ছাত্রদল। শনিবার বেলা ১১ টার দিকে ছাত্রদলের একদল কর্মীরা পৌরশহরের বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে। পরে তারা কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন করেন। এসময় ছাত্রদল নেতা মো.আমিরুল ইসলাম ফাহিম, মাসুদ রানা,মো.জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম সাকিব সহ অন্যান্য নেতৃব উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো.সাইফুল ইসলাম ইমরান অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর ছাত্রদল উপজেলা, পৌরশাখা ও কলেজ শাখার আহবায়ক কমিটি পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি,সম্পাদকের স্বাক্ষরে ঘোষনা করা হয়। যাতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে বলে তাদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। নতুন কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রাখা হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এতে ছাত্রদলের ত্যাগীদের বাদ দেয়া হয়েছে। এছাড়া পৌরবাসী নয় এমন কি পৌরসভার ভোটার নয় এমন লোককেও পৌর কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। এদের অনেকে অপরিচিত, এদের মধ্যে মো.বায়েজিদ মোল্লা ও আতিক ইসলাম আরিফ রয়েছে ।

তারা এ কমিটি বিলুপ্ত করে সকলের সমন্বয়ে নতুন কমিটির করার দাবী জানান। এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো.শফিউর সাংবাদকদের জানান, অনেকে পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদি ছাত্রদলের মধ্যে বিবাহীতরা প্রবেশ করে থাকে, তবে তাদেও বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহন কার হবে। কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির জানান, সংবাদ সন্মেলন তার যা বলেছে তা আদৌ সত্যি নয়। এটি সর্ম্পূন মিথ্য ও ভিত্তিহীন।

Loading