২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪
শিরোনাম:

অপরাধের ধরন পাল্টেছে, মোকাবেলায় পুলিশকে সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার (৩ জানুয়ারি) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুৃপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে তাঁর সরকার। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে বাহিনীটিতে। এ সময় সরকার প্রধান পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সময় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণের কথা তুলে ধরেন।

তিনি বলেন, নানা ধরনের অপরাধ দমনে কাজ করছে পুলিশ, এজন্য বাহিনীর নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে, জঙ্গি দমনেও ভূমিকা রেখেছে পুলিশ। অপরাধের ধরন পাল্টেছে। সেসব মোকাবেলায় পুলিশকে সতর্ক হতে হবে। সাইবার ক্রাইম নির্মূলে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তিরক্ষা মিশনে পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Loading