২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
শিরোনাম:

আশুগঞ্জে অর্ধশত নারী-শিশুকে শিয়ালে কামড়ে আহত করেছে!

শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহতদের মধ্যে ৩২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে শনিবার রাত থেকে শিয়াল আতঙ্কে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে রাত জেগে পুরো গ্রাম পাহারা দিয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ করে দুটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় শিয়াল দুটি গ্রামের নারী-শিশুসহ অর্ধশত মানুষকে কামড়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে। একপর্যায়ে স্থানীয়রা মিলে দুটি শিয়ালের মধ্যে একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, শিয়াল দুটি গ্রামের ভেতরে এসে মানুষকে কামড়ে দেয়। সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত সবাই সুস্থ আছে বলে তিনি জানান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা দেয়া হয়েছে। বাকিদের জলাতঙ্ক রোগের টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সম্পাদনা: শাহীন খন্দকার।

Loading