২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
শিরোনাম:

করোনা সংকট থেকে উত্তরণে বাড়ি ও দোকান ভাড়া অর্ধেক কমানোর দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ

রোববার ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস আতঙ্ক, সরকারি ছুটি, সামাজিক দূরত্ব ও চলাফেরায় কড়াকড়ি আরোপের ফলে রফতানিমুখী পণ্য ছাড়া দেশের অভ্যন্তরে অন্যান্য ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতেই ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, গত বছরের মার্চ থেকে দেশে করোনার প্রকোপ শুরুর পর বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়েছি ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে। কিন্তু দাবির পরও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। সময় মতো ভাড়া দিতে না পারায় অনেক ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হয়েছে। অনেকের মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়া হয়েছে। অনেককে মারধরও করা হয়েছে। এসব নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দায়িদের কঠোর শাস্তি দাবি করছি।

সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দফা দাবি জানানো হয়। এরমধ্যে সারাদেশের ভাড়াটিয়াদের বাড়িভাড়া ও দোকান ভাড়া অর্ধেক কমাতে হবে। প্রয়োজনে বাড়িওয়ালাদের সরকারের পক্ষ থেকে বিশেষ প্রনোদনা দিতে হবে। নতুন বছরে কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং চুক্তি শেষ বা অন্য কোনো অজুহাতে কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। এই বছর থেকে ভাড়াটিয়াদের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ করতে হবে। করোনা আক্রান্ত ভাড়াটিয়াদের চিকিৎসার সব ব্যয় সরকারিভাবে বহন এবং দেশে করোনা ভ্যাকসিন আমদানির পর অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিনামূল্যে দিতে হবে।

Loading