৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

নারায়ণগঞ্জে গণধর্ষণের পর খুন হওয়া তরুণী থানায় হাজির, মারধর করে আসামিদের স্বীকারোক্তি আদায় করে পুলিশ

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোজ হওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকাকালে তদন্ত কর্মকর্তা আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ‘ধর্ষণ ও হত্যার’ শিকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনার সার্বিক বিষয়ে বিচারিক অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওই প্রতিবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে উপস্থাপন করা হয়। আদালত পরবর্তী আদেশের জন্য ১৩ জানুয়ারি দিন রেখেছেন।এর আগে ৪ জানুয়ারি বিচারিক অনুসন্ধানের প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছিল।

Loading