৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
শিরোনাম:

সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে চলে গেলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।

আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আশা ইডেন কলেজে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন। থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

Loading