২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম (সিবিটি) উন্নয়নে ফলোয়াপ প্রশিক্ষ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ৮ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বৌধবিহার পাহাড়পুর জাদুঘর হল রুমে কর্মশালা অনুন্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন রশিদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহম্মেদ, উপ সচিব মোহাম্মদ সাইফুল হাসান, সহকারী পরিচালক বোরহান উদ্দীন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, পাহাড়পুর জাদুঘর কাস্টুডিয়ান ফজলুর করিম আরজু, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনর্চাজ আলী ইফতেখার হাসান।

কর্মশালায় বক্তারা বলেন, একটি এলাকায় পর্যটকদের বিভিন্ন সেবার প্রয়োজন হয়। এগুলো স্থানীয় উৎস থেকে স্থানীয় বাসিন্দারা সংকুলান করবেন। এটা বিচ্ছিন্নভাবে না হয়ে সংগঠিত ও দায়িত্বর্পৃণভাবে করা হবে। এটায় হলো কমিউনিটি ট্যুরিজম বা সিবিটির মূল কথা। সিবিটির মাধ্যমে শুধু ট্যুরিস্ট কল্যাণ হবে না, এলাকার এবং মানুষের আর্থিক কল্যাণ ও সাধিত হবে। এখানকার মানুষ ও তাদের জীবনকে জানা এবং তাদের সংস্কৃতিকে সন্মানের সহিত তুলে ধরা। পাশাপাশি এর মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগন সরাসরি উপকার পাবেন। এত ব্যাপক কর্মসংস্থাপনের সৃষ্টি হয়ে থাকে যা অর্থনীতিতে পর্যটকদের অবদান বৃদ্ধি করতে সাহায্য করবে। কমিউনিটি ট্যুরিজম একটি আর্থসামাজিক উন্নয়নের অনতম হাতিয়ার। এতে করে দেশী বিদেশী পর্যটকদের সাথে সাথে ক্ষুদ্র নু-গোষ্ঠী মণিপুরি পরিবার ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

করোনা পরর্বতী সময়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পর্যটকদের সেবা প্রদান করা যায়। এ বিষয়ে বদলগাছীর পাহাড়পুর যাদুঘর হলরুমে দিনব্যাপী ফলো আপ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Loading