২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৩ সপ্তাহব্যাপী এক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১০ই জানুয়ারি বিকাল ৫টার সময় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহা. আবু তাহির। উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম)।

আরো বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান জনাব ইমামুল হাসান তিতু, থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জুবায়ের আহম্মদ, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মাহমুদুজ্জামান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি জনাব মামুনুর রশিদ। সঞ্চালনায় ছিলেন বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব এম এ জামান পিন্টু এবং আরো গুনিজনেরা উপস্থিত ছিলেন এ ক্রিয়াক্যাম্প উদ্বোধনে।

Loading