৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
শিরোনাম:

৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি ভাগ্য নির্ধারণ বিকেলে

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সার্বিক প্রস্তুতি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভর্তিতে লটারি নির্ভুল করতে ইতিমধ্যে দুই দফা ট্রায়াল করা হয়েছে। আশা করি, সোমবারের লটারিতে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ইতিমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারির প্রস্তুতি শুরু করেছে।

তিনি জানান, শিক্ষামন্ত্রী এ লটারি উদ্বোধন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারি কার্যক্রম শুরু করা হবে। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে।

এ কারণে এ বছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। এসব বিদ্যালয়ের ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

জানা গেছে, সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। কিন্তু সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ ছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি।

অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। লটারির ফল শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে চলে যাবে। এ ছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

Loading