৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
শিরোনাম:

মিরপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, বাবাকে পুলিশে দিল ছেলে

রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় কথা কাটাকাটি হয় সেলিনা খাতুন ও স্বামী রবিউল হোসেনের। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের বড় ছেলে রবিউলকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে।

 

Loading