২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
শিরোনাম:

আমার সঙ্গে ওবায়দুল কাদের নাই, প্রশাসন নাই, কেন্দ্রীয় নেতারাও নাই, শুধু সাধারণ ভোটাররা আছেন : আবদুল কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা আরও বলেন, আমি শেখ হাসিনা, রাষ্ট্রপতির পক্ষে কথা বলি। কিন্তু সাংবাদিকরা তারা তা প্রকাশ করে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নাই, প্রশাসন নাই, কেন্দ্রীয় নেতারাও নাই। শুধু সাধারণ ভোটাররা আছেন। ভোটারদের কোন কিছু হলে সব দায়দায়িত্ব প্রশাসন, নির্বাচন অফিসার, একরাম, নিজাম তারা নেবে। শেখ হাসিনা, আবদুল হামিদ সাহেব ও কয়েকজন নেতা ছাড়া আর কোন ভালো নেতা দলে নেই।

তিনি বলেন, আমাকে মোবাইলে হুমকিদাতা ওই মহিলার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ থেকে কি বুঝা যাচ্ছে? মুনাফিক আল্লার দোহায়ও শুনে না। চোরে না শুনে ধর্মের কাহিনী।

কাদের মির্জা বলেন, কয়েকজন কাউন্সিলর একরাম চৌধুরীর থেকে টাকা নিয়ে তার এবং ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের দলীয় ও ভালো অবস্থানে থাকা বিএনপির দুই-তিনজন কাউন্সিলরকেও তারা টাকা দিচ্ছে। আজকে নির্বাচন কমিশনার শাহাদাত সাহেব আসার কথা, কিন্তু তিনি আসেননি। উনারা এসব করে ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জে ডাকবাংলায় মিলনায়তনে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

Loading