কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সিলভার ক্রাইন নামের একটি আবাসিক হোটেলে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ওই নরী নিজে বাদী হয়ে মহিপুর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই মামলার প্রধান আসামী প্রেমিক রনি প্যাদা (২৪), সহযোগী মাইনুল (২০) ও হোটেল ম্যানেজার
শহিদুল ইসলামকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ দিন আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনি প্যাদার সাথে পাশ্ববর্তী তালতলী উপজেলার শারীকখালি গ্রামের ওই যুবতীর সঙ্গে মুঠোফোনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে রনি প্যাদা ১০ জানুয়ারী ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসে। স্বামী স্ত্রীর পরিচয়ে আবাসিক হোটেল সিলভার ক্রাউনের ২০৬ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই হোটেলে যুবতীকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা ধর্ষন করে। পর্যায়ক্রমে তার সাথে দশমিনা থেকে আসা মাইনুল ইসলাম তাকে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম। মহিপুর থানার ওসি পরে মো.মনিরুজ্জামান বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানে হয়েছে হয়েছে। আটককৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
![]()