২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
শিরোনাম:

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণ

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিটুকু তদন্ত সাপেক্ষে বলা যাবে

Loading