২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯
শিরোনাম:

নির্বাচনে হেরে গেলে বলা হয়, কারচুপি হয়েছে : কে এম নূরুল হুদা

কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে হেরে গিয়ে আমেরিকাতেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে হেরে গেলে বলা হয়, কারচুপি হয়েছে। এটা এদেশের কালচার। আওয়ামী লীগ হেরে গেলেও তারা কারচুপির অভিযোগ তুলতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে বাংলাদেশে কোন নির্বাচনে অনিয়ম হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোন বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোন ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না।

বিএনপির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে মানুষের আস্থা রয়েছে। এজন্য সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে ইভিএমএ ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।

পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলাসংক্রান্ত সমন্বয় সভায় প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার একথা বলেন।

এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading