২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

৫৫ বছর এবং তার চেয়ে বেশি বয়সের মানুষকে আগে করোনার ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, প্রবাসীরা, ১৮ বছরের নিচে, অসুস্থ ব্যক্তি ও গর্ভবর্তীদের ভ্যাকসিন দেয়া হবে না। ফ্রন্টলাইনাররাই ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এক একটি টিম প্রতিদিন ১০০ থেকে ১৫০ জনকে ভ্যাকসিন দিবে। জেলা পর্যায়ে ৭ লাখ ও উপজেলা পর্যায়ে ২ লাখ ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব।সময় টিভি

তিনি বলেন, কোভ্যাক্সের ভ্যাকসিনসহ প্রায় ৫ কোটি ভ্যাকিসিন প্রাথমিকভাবে ব্যবস্থা করা হয়েছে। টিকা দেওয়ার জন্য ৭ হাজার টিমের ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিবিসি টিভি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারিভাবেও ভ্যাকসিন আনা যাবে, বিষয়টি মনিটরিং করা হবে। ভ্যাকসিন দেওয়ার স্থান ও সময় পরে জানানো হবে।৭১ টিভি

Loading