৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
শিরোনাম:

‘‘আমাকে একটি তারকা হোটেলে যাওয়ার প্রস্তাব দেয় : মডেল-অভিনেত্রী সানাই

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বেশ কয়েকটি সিনেমায় কাজও করেছেন। তবে সেগুলো আলোর মুখ দেখার আগেই সানাই বিভিন্ন কারণে পরিচিতি পেয়েছেন। গত কয়েকদিন ধরে সানাই তার ফেসবুকে হাফিজুর রহমান শফিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ করে আসছেন। প্রমাণ হিসেবে কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সানাই। এ প্রসঙ্গে সানাই বলেন, ‘প্রথমে আমাকে ফোন করে নিজেকে গণমাধ্যমকর্মী বলে পরিচয় দেন। এরপর কোন গণমাধ্যমে কাজ করেন জানতে চাই। তখন তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের নাম বলেন। তারপর ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। বন্ধু তালিকায় নেয়ার পরই শুরু হয় তার অত্যাচার।’

Thank you for reading this post, don't forget to subscribe!

সানাই আরো বলেন, ‘‘আমাকে একটি তারকা হোটেলে যাওয়ার প্রস্তাব দেয়। আমি রাজি হইনি। তখন সে বলে, আপনি এখানে আসেন। আপনি এত ওপেন, হট…বুঝছেন না! এসব শুনে আমার খুব বিরক্ত লাগে। আরো অনেক কথা বলেছেন। তারপরই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা তাকে জানাই। বাধ্য হয়ে জিডি করি। জিডি করার পর চ্যাট রিমুভ করে দেয় হাফিজুর রহমান শফিক নামে ওই ব্যক্তি।’’
সানাই মাহবুব কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। তার অভিনীত ‘সুপ্ত আগুন’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।

Loading