ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা রোডে অবস্থিত নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে পাবনায় বিএনপি প্রার্থীদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক প্রামানিক। নির্বাচন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকায় নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
এছাড়া নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনাও ঘেটেছে। আহত হয়েছে আনসার সদস্যসহ অনেকে। সূত্র: কালের কণ্ঠ, দেশ রুপান্তর, জাগো নিউজ
![]()