২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার ভোটগ্রহণ

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার ভোটগ্রহণ। শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় এ ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, দ্বিতীয় ধাপের জন্য ইসি প্রথমে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের ভোটগ্রহণ স্থগিত করা হয়। অংশগ্রহণকারী একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়।

২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা গেছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাসমূহে বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন করা হয়। এছাড়া, মোবাইল টিম এলাকায় টহল এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকাসমূহে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

৬০টি পৌরসভাতে মেয়র প্রার্থী ২২১ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ৭৪৫ এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Loading