২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন

শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে কাউন্সিলর তারিকুল ইসলামের (৪৫) মৃত্যু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

স্থানীয়রা জানান, নির্বাচনে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়।

এসময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর তারিকুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

Loading