৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
শিরোনাম:

পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা সহায়তা পেলেন কুবি শিক্ষক

কুবি প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা মঞ্জুরির জন্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
শনিবার (১৬ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা কর্মকর্তা লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বিষয়ে জানা যায়।
চিঠিতে জানানো হয়, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের আওতায় এ অর্থবছরে ‘Citizens Trust and Good Governance in Local Government Institution’s: A Comparison of Two City Corporations’ শীর্ষক পিএইচডি গবেষণা প্রস্তাবনাটি বিবেচিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে পিএইচডি ক্যাটাগরিতে গবেষণা মঞ্জুরি হিসেবে চার লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!