২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
শিরোনাম:

ব্যানারে লেখা দোয়া মাহফিল, আয়োজনে বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টি

ব্যানারে লেখা দোয়া মাহফিল, আয়োজনে বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টি। গেল ১২ ডিসেম্বরের পর গত ১৭ জানুয়ারি এ সভা করে তারা। কথিত এই দোয়া মাহফিলে একে একে যোগ দেন তিন বাহিনীর একাধিক সময়ে সামরিক বাহিনীর সদস্যসহ অবসরপ্রাপ্ত একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এবং বিচারপতিরা। ছিলেন সামরিকবাহিনীর অর্ধশত কর্মকর্তারা। বক্তব্য রাখেন নিবন্ধন হারানো কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকরাও। তাদের সাফ কথা সরকার হটানো ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দেশে যখন রাজনীতি থাকে না, নিজেদের যখন কোনো কিছু করার থাকে না তখন আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া তো আর কিছু নেই। আমি মনে করি, দোয়া-দয়া কোনটায় আসবে না; যদি না রাজনীতিক দল এবং কর্মীরা একটা মাঠে না নামে।

রোববার রাজনৈতিক নতুন মোর্চা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখনে যারা যুক্ত হয়েছিলেন সকলেই গণতন্ত্রের মুক্তির জন্য যুক্ত হয়েছেন। গণতন্ত্র আনতে হলে তো সরকারের পতন আনতে হবে । সবাই যদি সুষ্ঠু গণতন্ত্রের জন্য মিলিতভাবে চেষ্ঠা করে; আমি যুক্ত হবো এ আন্দোলনে।

শনিবারের এই দোয়া মাহফিলে জামায়াত নেতা জেনারেল গোলাম পারোয়ার বলেন, সকলের বক্তব্যে প্রতিহত হয়েছে দেশকে অকল্যাণ, জুলুম, নির্যাতন, ভোটাধিকার হরনসহ সমস্ত চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তিতে লাল সবুজ পতাকার মর্যাদা রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্যের। নতুন বছরের এই যাত্রা হোক জাতির মুক্তির বছরের হয়, শোষন মুক্তির বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. আসিফ নজরুল বলেন, এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর যারা রাতের আঁধারে ভোট করে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ৭১-এ যে ধরনের তরুণদের দেখতে পেয়েছিলাম, যাদের এক মাসের ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করেছিলাম, যারা মাইন, কামানের গোলা, মেশিন গানের মুহুর্মুহু গোলা অতিক্রম করে শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ধরনের সাহসী সন্তানদের আবার রাজপথে দেখতে চাই।

Loading