২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬
শিরোনাম:

জয় বাংলার শ্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি : সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাবার মুখে মুক্তিযোদ্ধাদের কথা শুনে শুনেই বড় হয়েছি। জয় বাংলার শ্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি। জন্ম থেকেই শুনে আসছি, রক্তমাংসে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই তিনটাকে স্মরণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার সন্দ্যায় নাসিক ৯ সং ওয়ার্ড জালকুড়ি বাস ষ্ট্যান্ড থেকে ২নং ঢাকেশ্বরী পর্যয় সংযোগ সড়কের মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ সহ ৩টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এবং শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, যারা বঙ্গবন্ধুকে, মুক্তিযোদ্ধাকে এবং বাংলাদেশকে অস্বীকার করবে, তাদের অস্তিত্বতো বাংলাদেশে থাকারই কথা নয়। বঙ্গবন্ধুকে স্বীকার করে মুক্তিযোদ্ধাদের মেনে এবং সম্মান করেই এ দেশ চালাতে হবে। আমরা বাঙালীরা শুধু ভুলে যাই যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানেও কিন্তু জিন্নাহ আছে, সেখানে জিন্নাহকে পাকিস্তানের স্থপতি বলা হয়। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বঙ্গবন্ধুর কথা শুনে বলে যে,জাতির পিতা আবার কী! আইভী বলেন, আমি কখনও গরীবের বিপক্ষে না, কখনও হকারদের বিপক্ষে না।

হকারদের জন্য দুইটি মার্কেট করে দেওয়া হয়েছে। আপনারা দোকান বিক্রি করে ফুটপাতে চলে আসবেন, রাস্তায় মিছিল করবেন! আমাদের রাস্তায় হাটতে দেবেন না, থানা ঘেরাও করবেন! এসপিকে হুমকি দেবেন! মেয়রকে হুমকি দেবেন! এত বড় দুঃসাহস দেখানো কিন্তু ভালো না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী এবং একসাথে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবো, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছেন।

আমি সেই মানব ধর্মে বিশ্বাসী হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। যেহেতু ট্যাক্স সবাই দেয়, সবার জন্যই কাজ করতে চাই। নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমূখ।

 

Loading