৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
শিরোনাম:

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি বাতিলসহ যাবতীয় পরিবর্তন

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভাগ, গ্রুপ, শিফ্ট, ভার্সন ও ছবি পরিবর্তন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পূর্ণ কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা তাদের চাহিদা অনুযায়ী নিজ কলেজে আবেদন করবে। আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সংশোধনী সম্পন্ন করবে। সেক্ষেত্রে বোর্ডের চাহিদা মোতাবেক ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনীয় ফি তারা শিক্ষার্থী থেকে আদায় করতে পারবে। বোর্ডের অনুমোদন সাপেক্ষে আবেদন গৃহিত হবে।

আরও বলা হয়, প্রতিটি বিষয় পরিবর্তনের জন্য ২০০টাকা, গ্রুপ পরিবর্তনের জন্য ৮০০ এবং ভর্তি বাতিলের ক্ষেত্রে ৬০০ টাকা নির্ধারণ করে বোর্ড কর্তৃপক্ষ। তবে শিফ্ট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের ক্ষেত্রে কোন ফি লাগবে না।

Loading