৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
শিরোনাম:

দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে : ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে। স্বাধীনতার উন্নয়ন বিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে অপশক্তিকে দমন করতে হবে। উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।

চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে কাদের বলেন, দলীয় শৃঙ্খলা না মানলে তাদের খারাপ পরিণতি ভোগ করতে হবে।

এ সময় কাদের বলেন, পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।

Loading