৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
শিরোনাম:

রাজধানীর খিলগাঁওয়ে নিজে দাঁড়িয়ে ৫ বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী

রাজধানীর খিলগাঁওয়ে নিজে দাঁড়িয়ে থেকে বন্ধুদের দিয়ে স্ত্রীকে (২৫) ধর্ষণ করালো স্বামী। এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী।
রোববার দুপুরে ওই নারী খিলগাঁও থানায় তার স্বামীসহ ৬ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযুক্ত স্বামীর নাম আয়ুব আলী (৬৫)।

Thank you for reading this post, don't forget to subscribe!

খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, গত ১২ জানুয়ারি ওই নারীকে তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান তার স্বজনরা।

ওসি বলেন, ‘ভুক্তভোগী নারী রবিবার দুপুরে থানায় এসে ধর্ষণ মামলা করেছেন। হাসপাতালে থাকাকালীন ওই নারী বাসার ঠিকানা বলতে না পারায় হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হয়নি।

ধর্ষণের শিকার নারীর খালাতো ভাই জানান, তার বোন আয়ুব আলীর দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে সম্পর্ক চার মাস আগে থেকে খারাপ হতে শুরু করে। পরে পারিবারিক কলহের জের ধরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন।

ওসি আরও জানান, সমস্যা সমাধানের জন্য ১২ জানুয়ারি আইয়ুব আলী ওই নারীকে খিলগাঁওয়ের সিপাইপাড়া টেম্পু স্ট্যান্ডের পাশে কালুন নামে এক বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে আইয়ুব আলীর পাঁচ বন্ধু তাকে সেখানে ধর্ষণ করে।

চিকিৎসার পর স্বামীসহ ছয় জনকে আসামি করে খিলগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

Loading